ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব হাসিবুর রেজা কল্লোল-এর গ্রিসে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

বাঙালি সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ অনারারি ডক্টরেট (সম্মানসূচক পিএইচডি) ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব হাসিবুর রেজা কল্লোল। গ্রিসের শ্যানিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তাকে ‘অনারারি ডক্টর অব ফিলোসফি’ ডিগ্রি দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তার এ প্রাপ্তিতে দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীসহ বিশিষ্টজনরা অভিনন্দন জানিয়েছেন।

এ সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘সংস্কৃতি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের প্রসারে তিনি আজীবন কাজ করে যেতে চান।’ একই সঙ্গে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় পুনঃব্যক্ত করেন।

জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র ‘সত্তা’ পরিচালনা করে তিনি ব্যাপক প্রশংসা ও পরিচিতি লাভ করেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও তার কর্মজীবনে অসংখ্য টেলিভিশন নাটক, তথ্যচিত্র ও নানামুখী সৃজনশীল প্রযোজনা রয়েছে।

কল্লোল এর আগে আমেরিকার সেডারব্রুক বিশ্ববিদ্যালয় থেকে তার কাজের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তিনি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব হাসিবুর রেজা কল্লোল-এর গ্রিসে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ

আপডেটের সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬