ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

জামালপুরের ইসলামপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে শতাধিক শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সাফল্যকে সম্মান, স্বপ্নকে করি জয়—মেধার দীপ্তিতে আলোকিত হোক ভবিষ্যৎ, শিক্ষার্থীর সাফল্যে গড়ুক সমৃদ্ধ জাতি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়। ইসলামপুর কৃতী শিক্ষার্থী সম্মাননা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাসুদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের।
বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ও জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক মোরাদুজ্জামান মোরাদ এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ কুমার পাল গুরুদাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সমন্বয়ক রাফিয়ান জামান বিশাল ও মোঃ মিন্টু মিয়া। এ সময় পরিষদের সমন্বয়ক নুসরাত জাহান রোমান বক্তব্য দেন।
বক্তারা শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে উচ্চশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদকের কুফল ও এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপস্থিত শতাধিক তরুণ শিক্ষার্থী মাদক থেকে দূরে থাকা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার শপথ নেয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইসলামপুরকে নিয়ে পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাসুদ রাজার রচিত একটি গান পরিবেশন। গানটি উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
এ ছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে সৈয়দ মাসুদ রাজার চিত্রনাট্য ও পরিচালনায় মাদকবিরোধী সচেতনতামূলক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রটির মাধ্যমে মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পারি সংস্থা, ওয়ার্ল্ড ভিশন, এপোলো হাসপাতাল, সূর্যমুখী বিদ্যাপীঠ, কনফিডেন্স চাইল্ড কেয়ার স্কুল ও গুরুদাস প্রিন্টার্স। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

আপডেটের সময় : ০১:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬