ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

খুলনায় আধা ঘণ্টার ব্যবধানে দূর্বৃত্তের গুলিতে ২ যুবক নিহত

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ১২:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

খুলনা নগরীতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে। পরপর দুই হত্যাকান্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন, ২১ বছর বয়সী যুবক মঞ্জুরুল ইসলাম ও ১৯ বছর বয়সী আরেক যুবক নাজমুল হোসেন।
বুধবার সন্ধ্যায় আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নিহত হন। এর প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলের ৩০০ গজ দূরে গুলিতে নিহত হন নাজমুল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে আশিবিঘা এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে মঞ্জুরুল ইসলাম লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আরো তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। অন্যদিকে রাত ৮টায় লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় একটি বাড়ির গলির বাউন্ডারীর পাশে দূর্বৃত্তের গুলিতে নাজমুল হোসেন নামের এক যুবক নিহত হয়।
পরপর দুই হত্যাকান্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
কেএমপির সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, দুই হত্যাকান্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

খুলনায় আধা ঘণ্টার ব্যবধানে দূর্বৃত্তের গুলিতে ২ যুবক নিহত

আপডেটের সময় : ১২:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬