ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ খুলনার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা কাউট রাজধানীতে গ্রেপ্তার দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে: আলি আসগার লবি এমপি শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের এমডিকে ঘিরে দুদকের তৎপরতা সাংবাদিকদের জন্য জমজমাট ফুটবল আয়োজন, এবিজি মিডিয়া কাপ শুরু ১ ডিসেম্বর দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে খুলনায় একটি পরামর্শ সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমইউজের আলোচনা সভা ও দোয়া শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা-মারপিটের অভিযোগ যুবদল ও বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ

খুলনা নগরীর রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে আবারও কালি দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার (২২ নভেম্বর) ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
প্রধান মন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে পুরোনো যশোর রোডের পাশের রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। সেখানে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়।
র আগে গত ৫ নভেম্বর একই গ্রাফিতিতে কালি লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন ৬ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশে গ্রাফিতিটি পুনরায় আঁকা হয়। কিন্তু ১৬ দিনের ব্যবধানে আবারও একই ঘটনা ঘটল।
রবিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের গ্রাফিতি রয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতেই কালি লাগানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বৃষ্টির কারণে সড়কে লোকজনের উপস্থিতি কম ছিল এবং দোকানপাটও বন্ধ ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “একটা ছবি মুছে দিয়ে একটা মানুষকে অস্বীকার করার সুযোগ নেই। যারা এটি করেছেন, তাদের মানুষ ঘৃণার চোখেই দেখেছে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এসব কাজ থেকে বিরত থাকুন। তিনি আরও বলেন, বৃষ্টি কমলেই গ্রাফিতিটি আবার নতুন করে আঁকা হবে। যতবার মুছে ফেলা হবে, ততবারই নতুন করে আঁকা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ

আপডেটের সময় : ০৬:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬