ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ খুলনার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা কাউট রাজধানীতে গ্রেপ্তার দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে: আলি আসগার লবি এমপি শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের এমডিকে ঘিরে দুদকের তৎপরতা সাংবাদিকদের জন্য জমজমাট ফুটবল আয়োজন, এবিজি মিডিয়া কাপ শুরু ১ ডিসেম্বর দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে খুলনায় একটি পরামর্শ সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমইউজের আলোচনা সভা ও দোয়া শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা-মারপিটের অভিযোগ যুবদল ও বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন
ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ: 

দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে: আলি আসগার লবি এমপি

খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেন, দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকা-ের প্রতিবাদে নেতাকর্মীরা রাজপথে নেমেছে। যেকোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও জননিরাপত্তাবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। রোববার বিকেলে ডুমুরিয়া উপজেলা সদর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংগঠনিক ঐক্য ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ

ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ: 

দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে: আলি আসগার লবি এমপি

আপডেটের সময় : ০৫:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬