ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ খুলনার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা কাউট রাজধানীতে গ্রেপ্তার দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে: আলি আসগার লবি এমপি শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের এমডিকে ঘিরে দুদকের তৎপরতা সাংবাদিকদের জন্য জমজমাট ফুটবল আয়োজন, এবিজি মিডিয়া কাপ শুরু ১ ডিসেম্বর দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে খুলনায় একটি পরামর্শ সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমইউজের আলোচনা সভা ও দোয়া শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা-মারপিটের অভিযোগ যুবদল ও বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা কাউট রাজধানীতে গ্রেপ্তার

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য
 আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ থানায় নিয়ে যায়।
কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে সাবেক কাউন্সিলর কাউট গ্রেপ্তারের খবর খুলনায় ছড়িয়ে পড়লে খালিশপুরের নয়াবাটি এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। এলাকাবাসীর একটি অংশ আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, কাউটের বিরুদ্ধে অতীতে ক্ষমতার প্রভাব খাটানো, মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গ্রেপ্তারের পর তাকে কখন খুলনায় আনা হবে, তা নিয়ে নগরবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ

খুলনার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা কাউট রাজধানীতে গ্রেপ্তার

আপডেটের সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬