ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

  • খবর বিজ্ঞপ্তি :
  • আপডেটের সময় : ০৯:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক, বিশিষ্ট কবি ও প্রথিতযশা সাংবাদিক ফারুক ওয়াসিফ-এর সাথে খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিয়ম সভায় খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় খুলনায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং পরিবর্তনের মূল হাতিয়ার। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে ও প্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বেড়েছে। অপসাংবাদিকতা রোধ এবং পেশাদারিত্ব টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি আরও জানান, ঢাকার বাইরে মফস্বল ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি পর্যায়ক্রমে আরও আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।
এ সময়ে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য সোহাগ দেওয়ান, আব্দুল¬াহ আল মামুন রুবেল, ডি এম রেজা সোহাগ ও মোঃ রাজু হাওলাদার।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মোঃ আনিসউদ্দিন, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, রামিম চৌধূরী, মোঃ  হেলাল মোল্লা, মো. খায়রুল আলম, মোঃ হাসানুর রহমান তানজির, নূরুল আমিন নূর ও মো. রাজু আহমেদ, ক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ খুলনা প্রেসক্লাবের লাইব্রেরির জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ছয়টি বই উপহার স্বরূপ প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

আপডেটের সময় : ০৯:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬