শ্রীমৎ গোস্বামী স্মৃতি স্মরণে মতুয়া ধর্মাদর্শের প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ মতুয়া মহাসংঘের নির্দেশনায় দিঘলিয়া উপজেলায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) আড়ুয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। মতুয়া মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, যুগ্ম আহবায়ক মনিরুল হক বাবুল, জেলা বিএনপির সদস্য মোঃ ইকবাল শরীফ, দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাকির হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা বিল্লাল হোসেন, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিউদ্দিন মোল্যা, সাধারণ সম্পাদক মোঃ আলম চৌধুরী, সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওমর ফারুক, খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক কুদরতই এলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী হিমেল হোসেন, যুগ্ম আহবায়ক সোহেল রানা। মতুয়া মহাসম্মেলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দি মহাসচিব মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর, মঙ্গল আশীর্বাদক পরিচালনা করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দি কার্যকরী সভাপতি মহা-মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। মতুয়া মহাসম্মেলনের সভাপতিত্ব করেন বাবু শৈলেনদ্রনাথ বিশ্বাস। সম্মেলনে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি প্রকৌঃ সত্যানন্দ দত্ত, ঢাকা ইমপালস হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডাঃ অসিত বরণ অধিকারী, সারোয়ার খান কলেজের অধ্যক্ষ আসিফ আলতাফ, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলিপ দাস, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, দিঘলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ আবুল কাসেম, সাধারণ সম্পাদক আবিদ আজাদ প্রমুখ।
উল্লেখ্য, দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দি মহাসংঘাধিপতি মতুয়ামাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুর(ছোটমা)। মতুয়া মহাসম্মেলনে হিন্দুধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র নিয়ে মিছিল আকার সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়ে আনন্দঘন মুহুর্তের সৃষ্টি করে। সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যাপক ভুমিকা পালন করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজের প্রভাষক প্রসেনজিৎ শিকদার, প্রসেনজিৎ বিশ্বাস, অনুপ বিশ্বাস।
দিঘলিয়া প্রতিনিধি : 


















