ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ আনন্দ-উল্লাসে মহদীপুর স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ, সরকারের ব্যর্থতার অভিযোগ পুঠিয়ায় বিড়ালদহ কলেজে পরিদর্শণে শ্রেণি কক্ষে ছাত্রী মাত্র একজন, শিক্ষামন্ত্রীর চরম অসন্তোষ বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ঢল, পরীক্ষা শেষে রাতেও অস্ত্রোপচার বরিশালে ইউপি চেয়ারম্যান এইচএম জাহিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী শুভংকর মণ্ডলের মৃত্যুতে বীমা দাবির ২লাখ টাকার চেক হস্তান্তর ই-কমার্সে নজরদারি বাড়াল এনবিআর, তালিকায় ২৭ হাজার প্রতিষ্ঠান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় শিশুদের জন্য মানবিক আয়োজন

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ছে সেচ খরচ, জামালপুরে চাপে আমন চাষিরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার আমন চাষিদের ওপর। আমন মৌসুমের মাঝপথে ডিজেলের দাম বাড়ায় বেড়েছে সেচের খরচ। বাড়তি ব্যয়ের কারণে অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী সেচ দিতে পারছেন না। কোথাও কোথাও পানির অভাবে আমনখেতের মাটি ফেটে যাচ্ছে। সময়মতো সেচ দিতে না পারলে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি আমন মৌসুমে প্রায় ১২ হাজার ২৯৩ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। পাশাপাশি প্রায় ৭০০ হেক্টর জমিতে শাকসবজিসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছে। এসব ফসলের উৎপাদনে নিয়মিত সেচের প্রয়োজন হওয়ায় ডিজেলের দাম বৃদ্ধিতে বাড়তি চাপে পড়েছেন কৃষকেরা।
উপজেলার অনেক কৃষক ডিজেলচালিত সেচযন্ত্রের ওপর নির্ভরশীল। ফলে জ্বালানির দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। বাড়তি ব্যয় সামলাতে কেউ কেউ সেচের পরিমাণ কমিয়ে দিয়েছেন। আবার কোথাও সেচ বন্ধ থাকায় জমিতে পানির সংকট দেখা দিয়েছে।
পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কৃষক শরিফ মিয়া ও সাইদুর মন্ডলসহ কয়েকজন কৃষক জানান, ডিজেলের দাম বাড়ায় আগের তুলনায় সেচের খরচ বেড়েছে। আমন ধানের পরিচর্যার গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত এই ব্যয় বহন করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।
উত্তর সিরাজাবাদ এলাকার কৃষক শরিফ উদ্দিন ও সুরুজ আলী বলেন, সেচের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কৃষক প্রয়োজন অনুযায়ী জমিতে পানি দিতে পারছেন না। তাঁরা এখন বৃষ্টির আশায় রয়েছেন। পর্যাপ্ত সেচ না দেওয়ায় ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত ফলন কমে গেলে উৎপাদন খরচ ওঠানোও কঠিন হয়ে পড়তে পারে।
কৃষকেরা জানান, সেচের পাশাপাশি সার, কীটনাশক, শ্রমিক ও অন্যান্য কৃষি উপকরণের খরচও বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দূরবর্তী এলাকা থেকে সার ও কৃষি উপকরণ পরিবহনেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। উৎপাদন ব্যয় বাড়লেও ধানের দাম সে অনুযায়ী না বাড়লে মৌসুম শেষে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
কৃষকদের দাবি, আমন চাষ স্বাভাবিক রাখতে সেচের খরচ সহনীয় পর্যায়ে আনা এবং কৃষি উপকরণ পরিবহন ব্যয় কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, কম খরচে আধুনিক সেচ ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে জ্বালানি ও উৎপাদন ব্যয় কমানো সম্ভব। কৃষকদের সাশ্রয়ী ও আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাড়তি সেচ খরচের চাপে আমন চাষিরা রয়েছেন। সময়মতো সেচ না পেলে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকেরা যাতে কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেন, সে জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ছে সেচ খরচ, জামালপুরে চাপে আমন চাষিরা

আপডেটের সময় : ০৫:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬