ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত-৭: জামালপুরের একই পরিবারের চারজনের জানাজা-দাফন সম্পন্ন

ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় গোড়ারকান্দা এলাকায় মর্জিনা বেগম (২৫) ও তাঁর পাঁচ বছরের ছেলে মোজাব্বিদ ইসলাম মিনানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। মর্জিনা বেগম অন্তঃসত্ত্বা ছিলেন।
এরপর সকাল ১০টায় দড়িহামিদপুর ভাটিপাড়া এলাকায় মোফাজ্জল হোসেন লেবু (৫৫) ও তাঁর মা রাশিদা বেগমের (৮০) জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদেরও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (২অক্টোবর) দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন। নিহত অন্য তিনজন হলেন অটোরিকশাচালক সুজন মিয়া, আকরাম আলী ও তাঁর স্ত্রী মমতাজ বেগম। তাদেরও নিজ নিজ এলাকায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

স্বজনরা জানান, মোফাজ্জাল হোসেন লেবু গাজীপুরে টাইলসের কাজের ঠিকাদারি করতেন। শুক্রবার সকালে তিনি তাঁর মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা বেগম ও নাতি মিনানকে সঙ্গে নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন। বেলা সোয়া ১টার দিকে আকুয়া বাইপাস এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে রাজীব পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ এর সব যাত্রী নিহত হন।
স্বজনরা জানান, মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও নাতি মিনানকে কয়েক দিনের জন্য গাজীপুরে নিজের বাসায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মোফাজ্জাল।
মোফাজ্জাল হোসেন ও তাঁর মা রাশিদা বেগমের জানাজায় জামালপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন উপস্থিত ছিলেন।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক বলেন, “অত্যন্ত বেদনাদায়ক খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
এদিকে এ দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ সড়কে রাজীব পরিবহনের বাস চলাচল নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের দাবি, এর আগেও এ পরিবহনের বাস দুর্ঘটনায় জড়ানোর ঘটনা ঘটেছে। তাই দুর্ঘটনার কারণ, বাসের ব্যবস্থাপনা ও চলাচলের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুব আলী নিহত প্রত্যেকের পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত-৭: জামালপুরের একই পরিবারের চারজনের জানাজা-দাফন সম্পন্ন

আপডেটের সময় : ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬