ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
শিল্পের খরচ কমলে শ্রমিকের বেতন বাড়বে: নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি কম দামের অ্যালুমিনিয়ামের হাঁড়িতে স্বাস্থ্যঝুঁকি, সীসা দূষণের আশঙ্কা শিশুদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী       কেকেবিএইউতে লাইব্রেরি অ্যান্ড ইনোভেশন এক্সিবিশন অনুষ্ঠিত নারীর জন্য সমান সুযোগ নিশ্চিত হলেই অর্থনীতি হবে আরও অন্তর্ভুক্তিমূলক: জুবাইদা হাদিসের সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানের তুলনা, সরানো হলো মসিউর রহমানকে শ্রমিক আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে বিপাকে সাবেক মন্ত্রী-এমপিরা হামের টিকা কেনায় গাফিলতির অভিযোগ, ইউনূস সরকারের দায় নির্ধারণে কমিশন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: উপাচার্য

ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী      

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ (বৃহস্পতিবার) সকালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী ষাট গম্বুজ মসজিদের অনন্য স্থাপত্যশৈলী ও নান্দনিক কারুকাজ ঘুরে দেখেন। তিনি এ স্থাপনাটির বিভিন্ন শৈল্পিক বৈশিষ্ট্য সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মন্ত্রী বলেন, ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ। আমাদের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশিল্প ও ঐতিহ্যের অনন্য পরিচায়ক এই স্থাপনাটি আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছে। এ ধরনের প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব। তিনি বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর মূল স্থাপত্যবৈশিষ্ট্য ও ঐতিহাসিক স্বকীয়তা অক্ষুন্ন রেখে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এসব ঐতিহ্যবাহী স্থাপনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কেবল অতীতের স্মারক নয়, এটি জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রতœসম্পদ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এর যথাযথ প্রচার ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর উদ্যোগও জোরদার করা প্রয়োজন।
পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক, প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা-বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক ও কাস্টোডিয়ান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

শিল্পের খরচ কমলে শ্রমিকের বেতন বাড়বে: নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি

ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী      

আপডেটের সময় : ০৮:২২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬