খুলনার বয়রায় শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করা এবং পবিত্র গীতার বাণীর সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা–২০২৬’। শনিবার বিকেল ৪টায় বয়রায় লাইফ লাইন স্কুলের দ্বিতীয় তলায় অবস্থিত বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমি, খুলনার পরিচালক ধনঞ্জয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রতিযোগিতায় শিশু–প্রথম শ্রেণি, দ্বিতীয়–চতুর্থ শ্রেণি এবং পঞ্চম–দশম শ্রেণি এই তিনটি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। তারা স্বতঃস্ফূর্তভাবে পবিত্র গীতা পাঠে অংশ নেয়।প্রতিযোগীদের মধ্যে ছিলেন অর্চিতা পাল, স্নেহা সরকার মিষ্টি, প্রজ্ঞা প্রকৃতি উষশী ও প্রাঞ্জল ঋদ্ধ বিশ্বাস।এ সময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন রূপা রায়, রূপালী রায় ও সুচেতা দত্ত। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অচিন্ত্য বিশ্বাস ও পিংকি মন্ডল।
বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমি, খুলনা দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের হাতের লেখা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন করে আসছে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের নৈতিক ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীদের উপস্থিত থেকে শিশু-কিশোরদের উৎসাহিত করার আহ্বান জানান তারা।
মধুমতি প্রতিবেদক : 



















