বাগেরহাটে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সাংবাদিক নেটওয়ার্কের সভাপতি আবু সাঈদ শুনু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান।
সভায় বক্তব্য দেন এমএসএফের প্রকল্প সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন, সিনিয়র স্টাফ ল’ইয়ার নাহিদ সামস্, বাগেরহাট মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের সদস্যসচিব মো. কামরুজ্জামান, সদস্য ইয়ামিন আলী, মোল্লা আবদুর রব, এস এম রাজ, এস এম সামসুর রহমান, খন্দকার আকমল উদ্দিন সাখী, আজাদুল হক, ইসরাত জাহান, নকিব সিরাজুল হক, এস এম আমিরুল হক, মেহেদী হাসান, রুহুল আমিন বাবু , ফকির হাসান আলীসহ অন্যরা।
সভায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নেটওয়ার্কের প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র পাঠ করে শোনান এমএসএফের প্রকল্প সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন।
সভায় মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব, নেটওয়ার্কের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। #
স্টাফ রিপোটার।। 


















