ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

খুলনায় আন্ত:কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • খবর বিজ্ঞপ্তি :
  • আপডেটের সময় : ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

খুলনা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত:কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় বিমুখ হয়ে পড়েছে। এ কারণে কিছু সামাজিক ব্যাধি তৈরী হয়েছে। মোবাইল ফোনে আসক্তি এবং সমাজে মাদকের প্রসার ঘটেছে। এর থেকে বেরিয়ে আসতে হলে একদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে অন্যদিকে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সুস্থ মন ও সুস্থ শরীর গঠনের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেই দিক থেকে আজকের অনুষ্ঠান আমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে আন্ত:কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রশাসক সুন্দর এ আয়োজনের জন্য জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন যা আমাদের একটি নতুন বার্তা বলে তিনি উল্লেখ করেন।
খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল গফফার, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ আলী, আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর মো: রবিউল ইসলাম ও শিক্ষক সমিতির সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ আইরিন মুজিব। কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

খুলনায় আন্ত:কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬