ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

খুলনায় ডেঙ্গুর ভয়াবহ অবনতি : ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে জেলা ও নগরীর বিভিন্ন হাসপাতালে নতুন করে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডেঙ্গু পরিস্থিতির এই ভয়াবহ চিত্র নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন। হাসপাতালে আশঙ্কাজনক হারে রোগী বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আর্থিক পরিচালনায় নতুন করে ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে কেসিসি ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র শিশু ও পরিবারের মাঝে ৬৫০টি মশারি বিতরণ করা হয়েছে। মশারি বিতরণ কর্মসূচিতে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ফ্রান্সিস সামুয়েল সোম, খ্রিষ্টিনা রাখি বিশ্বাস ও লিজা হালদার উপস্থিত ছিলেন। মশার প্রজননস্থল ধ্বংস ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়ে নগরজুড়ে সচেতনতামূলক বিলবোর্ড ও প্যানা টাঙানো হলেও প্রতিদিন মৃত্যু ও রোগী বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

খুলনায় ডেঙ্গুর ভয়াবহ অবনতি : ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

আপডেটের সময় : ০৫:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬