ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
শিল্পের খরচ কমলে শ্রমিকের বেতন বাড়বে: নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি কম দামের অ্যালুমিনিয়ামের হাঁড়িতে স্বাস্থ্যঝুঁকি, সীসা দূষণের আশঙ্কা শিশুদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী       কেকেবিএইউতে লাইব্রেরি অ্যান্ড ইনোভেশন এক্সিবিশন অনুষ্ঠিত নারীর জন্য সমান সুযোগ নিশ্চিত হলেই অর্থনীতি হবে আরও অন্তর্ভুক্তিমূলক: জুবাইদা হাদিসের সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানের তুলনা, সরানো হলো মসিউর রহমানকে শ্রমিক আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে বিপাকে সাবেক মন্ত্রী-এমপিরা হামের টিকা কেনায় গাফিলতির অভিযোগ, ইউনূস সরকারের দায় নির্ধারণে কমিশন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: উপাচার্য

কেকেবিএইউতে লাইব্রেরি অ্যান্ড ইনোভেশন এক্সিবিশন অনুষ্ঠিত

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লাইব্রেরি অ্যান্ড ইনোভেশন এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি নতুন কিছু চিন্তা ও উদ্ভাবনে উৎসাহিত করে। তিনি শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের একাডেমিক ও উদ্ভাবনী কার্যক্রম আরও সমৃদ্ধ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বিষয়ভিত্তিক জ্ঞান উপস্থাপনার প্রশংসা করেন এবং সনদপত্র প্রদান করেন।
প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। এ সময় আইএসএলএম বিভাগের সভাপতি ফারজানা শারমিন আনিকা এবং প্রভাষক আহসান উল্লাহ উপস্থিত ছিলেন। বিভাগের কোর্স ইন্সট্রাক্টর ও প্রকল্প তত্ত্বাবধায়ক হিসেবে প্রভাষক মো. নাজিম শিক্ষার্থীদের প্রকল্প প্রণয়ন ও উপস্থাপনায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এ প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা লাইব্রেরির প্রচলিত ধারনার বাইরে এর বহুমাত্রিক ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সৃজনশীল ও উদ্ভাবনী উপায়ে তুলে ধরেন। শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

শিল্পের খরচ কমলে শ্রমিকের বেতন বাড়বে: নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি

কেকেবিএইউতে লাইব্রেরি অ্যান্ড ইনোভেশন এক্সিবিশন অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৮:১৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬