ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ খুলনার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা কাউট রাজধানীতে গ্রেপ্তার দেশজুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে: আলি আসগার লবি এমপি শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের এমডিকে ঘিরে দুদকের তৎপরতা সাংবাদিকদের জন্য জমজমাট ফুটবল আয়োজন, এবিজি মিডিয়া কাপ শুরু ১ ডিসেম্বর দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে খুলনায় একটি পরামর্শ সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমইউজের আলোচনা সভা ও দোয়া শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা-মারপিটের অভিযোগ যুবদল ও বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা

‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষের কল্যাণ, মানবিকতা ও উন্নয়ন গুরুত্ব পাবে। দেশের অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানার ১০৭ জন দুস্থ মানুষ, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে ৪০ জনসহ মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের কাছে আর্থিক সহায়তার চেক এবং নিমগাছের চারা তুলে দেন।
মানুষের বিপদের সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব। মানুষের পাশে থাকার যে অঙ্গীকার রয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।

এদিকে রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান।

সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা হবে সমাজের প্রধান ভিত্তি। দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেতনাকে গুরুত্ব দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। বিপদের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনের সময় সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

এ সময় অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। শাহরিয়ারের ভবিষ্যৎ নিয়ে পরিবারের যে স্বপ্ন ছিল, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে তা থেমে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি নিহত শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দানের জন্য প্রার্থনা করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতিও সমবেদনা জানান তিনি।

বক্তব্যের শেষে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

গত ১৫ নভেম্বর ভোরে রাজধানীর কড়াইলে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র নামে ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হন। ওই ঘটনায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

আপডেটের সময় : ০৩:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬