ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
বিনা প্রবেশমূল্যে বক্সিং উপভোগের সুযোগ, আইসিসিবিতে ‘জুলকান বিটডাউন ৩’ এবিজি মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা দেবে বসুন্ধরা খুলনা প্রেসক্লাবের সভাপতি পদ থেকে মোস্তফা সরোয়ারকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নতুন পরিচয় এবিজি স্পোর্টস সিটি ইলমের সঙ্গে যে ১০ গুণ থাকা অপরিহার্য ২০২৭ থেকে প্রতিদিন দুপুরের খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ আনন্দ-উল্লাসে মহদীপুর স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ, সরকারের ব্যর্থতার অভিযোগ

খুলনা প্রেসক্লাবের সভাপতি পদ থেকে মোস্তফা সরোয়ারকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে সভাপতি মোস্তফা সরোয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, নির্বাচিত হওয়ার পর সংগঠনের অভ্যন্তরে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা এবং বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনকে বিতর্কিত করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মোস্তফা সরোয়ারকে ঘিরে খুলনার সাংবাদিক, নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, ডুমুরিয়াসহ খুলনার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের তৎপরতায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। এমনকি জেলার বিভিন্ন থানা এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ইন্ধন ও অর্থায়নের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি কয়েকটি সন্ত্রাসী চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার দাবিও তুলেছেন অনেকে। তবে এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে বলে জানা গেছে।

অন্যদিকে, খুলনার কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অভিযোগ করেছেন যে মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্তের বদলে তাঁকে আড়াল করার চেষ্টা চলছে এবং এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

সংশ্লিষ্ট মহলের দাবি, প্রেসক্লাবের মতো একটি পেশাজীবী সংগঠনকে বিতর্ক ও রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ থেকে মুক্ত রাখতে হবে এবং মোস্তফা সরোয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা সরোয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

বিনা প্রবেশমূল্যে বক্সিং উপভোগের সুযোগ, আইসিসিবিতে ‘জুলকান বিটডাউন ৩’

খুলনা প্রেসক্লাবের সভাপতি পদ থেকে মোস্তফা সরোয়ারকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন

আপডেটের সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬