সংবাদের শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যাংকারকে মারধর-চাঁদাবাজির অভিযোগ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন এলাকায় ঘুরতে আসা এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে তিন শিক্ষার্থীর
সরকারি সেবা নিতে ঘুস চাওয়ার অভিজ্ঞতা জানাতে ‘ঘুস.সাইট’ ওয়েব প্ল্যাটফর্ম, চার দিনে ৪৯ কোটি টাকা ঘুষের অভিযোগ
সরকারি সেবা নিতে গিয়ে ঘুস চাওয়ার অভিজ্ঞতা এবার অনলাইনে নথিবদ্ধ করছেন নাগরিকরা। ‘ঘুস.সাইট’ নামে নতুন একটি ওয়েব প্ল্যাটফর্মে নাম-পরিচয় গোপন
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫
দশমিনায় উপজেলা যুবদল ও ছাত্র দলের ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পটুয়াখালী দশমিনা উপজেলায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিরক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল ও
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড
রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা ও এক মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের
বাগেরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান
বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও ৫৫টি ছুরিসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই সময়ে পৃথক অভিযানে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । দুটি অভিযানে মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকেল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি জানান, বাগেরহাট সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে নাগেরবাজারসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে এলাকার বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশির পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কয়েকটি বসতঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫টি ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, চার লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহারের অভিযোগে ৫৫টি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজারের পলি (৪৫)। এদিকে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় থেকে ৯০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)। পুলিশের জানায়, উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটির মূল্য এক হাজার টাকা। দুটি অভিযানে উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। #
বালিয়াকান্দিতে স্বামীর যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুক মামলায় এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন
ফকিরহাটে আইএমইআই নম্বর পরিবর্তিত ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
বাগেরহাটের ফকিরহাটে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক
খুলনা জেলাকে সন্ত্রাস, মাদক, ধর্ষণ ও অপরাধমুক্ত করা হবে : নবাগত পুলিশ সুপার
খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চলমান কার্যক্রম, অপরাধ দমন, জননিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয় নিয়ে নবাগত পুলিশ সুপার
তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত অন্তত ১০
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটা ও তালায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত


















