ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি
অপরাধ

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির ছেলেকে অচেতন করে অপহরণের , ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি, অপহরনের ১৩ঘন্টা পর উদ্ধার

বাগেরহাটে প্রেসক্লাবের সাবেক সভাপতি , এশিয়ান টেলিভিশন ও ভোরের আকাশ  জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি অপহরনের ১৩ ঘন্টা পর মোল্লাহাট থেকে উদ্ধার।  এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সিফাতের বাবা মোঃ কামরুজ্জামান । অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন রবিউজ্জামান সিফাত। এ সময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি একটি মোবাইল নম্বর লেখা কাগজ দিয়ে তাকে নম্বরটি তুলে দিতে বলেন। বিষয়টি বুঝতে না পেরে সিফাত নম্বরটি তুলতে গেলে তাকে কৌশলে ইজিবাইকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ইজিবাইকে তোলার পর সিফাতকে মারধর করা হয়। একপর্যায়ে তার ঘাড়ে ইনজেকশন দেওয়া হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে তাকে পরিবারের সদস্যদের ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে সিফাতের বাবা মো. কামরুজ্জামান বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে বের হয়ে মোল্লাহাটের মাদ্রাসা ঘাট এলাকায় একটি বাস কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন কামরুজ্জামান। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন কামরুজ্জামান। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ শাহানাজ পারভীন বীনা (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের চকপলাশী

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রাজশাহীর পুঠিয়ায় ফের অভিযান চালাল উপজেলা প্রশাসন। শুক্রবার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান

রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানের দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি,  ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজারের স্বর্ণপট্টির “কারূশ্রী জুয়েলার্স” নামের একটি জুয়েলারি দোকানে গত ১৯ জুন ২০২৬ তারিখ একটি দুর্ধর্ষ

সুন্দরবনে কোস্ট গার্ডের সাফল্য: ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

​সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানের মুখে আত্মসমর্পণ করেছেন কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সদস্য।

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

রাজশাহীর পুঠিয়ায় এক শিক্ষকের মৃত্যু ঘিরে ডায়েরির লেখা থেকে তৈরি হওয়া প্রশ্নের জেরে উত্তপ্ত হয়ে উঠল বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক-কর্মকর্তারা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের

‘ভালো’ ও ‘খারাপ’ জঙ্গির নীতির মূল্য দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানে সন্ত্রাসবাদ নতুন কোনো সমস্যা নয়। দেশটির বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ধরে জঙ্গি হামলা, বিচ্ছিন্নতাবাদ, সামরিক অভিযান ও রাজনৈতিক

সাগর-রুনি হত্যা মামলায় নতুন দাবি, নানা প্রশ্ন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.

জর্ডানের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সোমবার (৩১