সংবাদের শিরোনাম :
বিদ্যুৎ সংকটের নেপথ্যে উৎপাদন, সঞ্চালন ও বিতরণের জটিলতা
কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ নির্বাহী
রামপালের কয়লা দরপত্রে একাধিক অভিযোগ, তদন্তের দাবি
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার
বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির ছেলেকে অচেতন করে অপহরণের , ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি, অপহরনের ১৩ঘন্টা পর উদ্ধার
বাগেরহাটে প্রেসক্লাবের সাবেক সভাপতি , এশিয়ান টেলিভিশন ও ভোরের আকাশ জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি অপহরনের ১৩ ঘন্টা পর মোল্লাহাট থেকে উদ্ধার। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সিফাতের বাবা মোঃ কামরুজ্জামান । অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন রবিউজ্জামান সিফাত। এ সময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি একটি মোবাইল নম্বর লেখা কাগজ দিয়ে তাকে নম্বরটি তুলে দিতে বলেন। বিষয়টি বুঝতে না পেরে সিফাত নম্বরটি তুলতে গেলে তাকে কৌশলে ইজিবাইকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ইজিবাইকে তোলার পর সিফাতকে মারধর করা হয়। একপর্যায়ে তার ঘাড়ে ইনজেকশন দেওয়া হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে তাকে পরিবারের সদস্যদের ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে সিফাতের বাবা মো. কামরুজ্জামান বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে বের হয়ে মোল্লাহাটের মাদ্রাসা ঘাট এলাকায় একটি বাস কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন কামরুজ্জামান। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন কামরুজ্জামান। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধণী অনুষ্ঠানের সম্প্রচার ও সচেতনতামূলক র্যালী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল ০৯টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে
অ্যালামনাই, নবীন বরণ ও বিদায়ে মুখর এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগ
‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’—এমন মন্তব্য করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের
পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ শাহানাজ পারভীন বীনা (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের চকপলাশী
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রাজশাহীর পুঠিয়ায় ফের অভিযান চালাল উপজেলা প্রশাসন। শুক্রবার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান
রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানের দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি, ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজারের স্বর্ণপট্টির “কারূশ্রী জুয়েলার্স” নামের একটি জুয়েলারি দোকানে গত ১৯ জুন ২০২৬ তারিখ একটি দুর্ধর্ষ
ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে বৃক্ষরোপণ শুরু
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে ‘সবুজ বনায়ন
টেকসই উন্নয়নের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মনিরুল হাসান বাপ্পী
বিএনপি সরকার সবসময় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে আন্তরিক। দেশের সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব









