ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি জিয়াউর রহমানের সূচনা, খালেদা জিয়ার অগ্রযাত্রা—সম্পর্কের নতুন অধ্যায়ে তারেক রহমান এবিজি ইউনিভার্সিটি কাপ: আজ থেকে মাঠে গড়াচ্ছে তারুণ্যের উৎসব ফ্রান্সের অস্থিরতা, ইউরোপে চাহিদা হ্রাস: চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি ক্যারিবীয়দের পদচারণায় আন্তর্জাতিক ক্রিকেটের পথে আনভীর স্টেডিয়াম এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? আইন-শৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়: আইজিপি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্নের মুখে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়ন ব্যবস্থা সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন : পরিবেশ ও অর্থনীতি সুরক্ষায় প্রকল্প বাতিলের দাবি

আইন-শৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। যার প্রভাব খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেও পড়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ। আজ শনিবার (২৪অক্টোবর) দুপুরে খুলনার বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এই কাঠামোর আওতায় কমিউনিটি পুলিশিং বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি শাখা হিসেবে কাজ করবে।

আইজিপি বলেন, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে জনগণের অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং প্রতিনিধি, সুধীবৃন্দ এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি

আইন-শৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়: আইজিপি

আপডেটের সময় : ০৯:২৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬