ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি জিয়াউর রহমানের সূচনা, খালেদা জিয়ার অগ্রযাত্রা—সম্পর্কের নতুন অধ্যায়ে তারেক রহমান এবিজি ইউনিভার্সিটি কাপ: আজ থেকে মাঠে গড়াচ্ছে তারুণ্যের উৎসব ফ্রান্সের অস্থিরতা, ইউরোপে চাহিদা হ্রাস: চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি ক্যারিবীয়দের পদচারণায় আন্তর্জাতিক ক্রিকেটের পথে আনভীর স্টেডিয়াম এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? আইন-শৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়: আইজিপি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্নের মুখে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়ন ব্যবস্থা সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন : পরিবেশ ও অর্থনীতি সুরক্ষায় প্রকল্প বাতিলের দাবি
বাগেরহাটে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন

পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি

  • মধুমতি ডেক্স ।।
  • আপডেটের সময় : ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয়                                 —-আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম বলেছেন, “পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে–রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাগেরহাটে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে কিশোর গ্যাং নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আইজিপি।

রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য অর্থনৈতিক অগ্রগতি অত্যন্ত জরুরি। তবে এ ক্ষেত্রে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের তালিকায় যুক্ত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

মাদকের ভয়াবহতা তুলে ধরে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

সমাবেশে জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার, অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয় সমাবেশে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি

বাগেরহাটে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন

পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি

আপডেটের সময় : ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬