খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর পরিদর্শন করেছেন ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)। শিক্ষা সফরের অংশ হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তাঁরা কেএমপি সদর দপ্তর পরিদর্শন করেন।
বিকেল ৩টায় শিক্ষানবিশ কর্মকর্তারা কেএমপি হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
এ সময় পুলিশ কমিশনার শিক্ষানবিশ কর্মকর্তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের সাংগঠনিক কাঠামো, প্রশাসনিক কার্যক্রম, দায়িত্ব ও কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি কেএমপির সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিভাগের দায়িত্ব নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পুলিশ কমিশনার নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নিষ্ঠা, আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মধুমতি প্রতিবেদক : 


















