ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাহাজের দীর্ঘ যাত্রায় সেন্ট মার্টিন ভ্রমণে চরম দুর্ভোগ সিঙ্গাপুরের পাঁচতারা হোটেলে জ্বালানি বৈঠক, নেপথ্যে ব্যবসায়িক সুবিধা বণ্টনের অভিযোগ কেএমপির সদর দপ্তর পরিদর্শন ১২ শিক্ষানবিশ এএসপির খুলনার দিঘলিয়ায় আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সমাবেশ-মিছিল খুলনার রূপসায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা ব্যাংক খাতের সংস্কারে স্বাধীনতা ও জবাবদিহির সমন্বয়ের তাগিদ টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই এলডিসি উত্তরণের অন্যতম চাবিকাঠি: ওয়াহিদউদ্দিন ডিএনসিসির ফুটবল আসরে নতুন প্রতিভার সন্ধান, সামনে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ

সিঙ্গাপুরের পাঁচতারা হোটেলে জ্বালানি বৈঠক, নেপথ্যে ব্যবসায়িক সুবিধা বণ্টনের অভিযোগ

জ্বালানি আমদানি ঘিরে দেশের ব্যবসায়িক অঙ্গনে পুরনো প্রভাবশালী একটি বলয়ের তৎপরতা আবারও আলোচনায় এসেছে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানি, আন্তর্জাতিক সরবরাহকারী নির্বাচন, জিটুজি পদ্ধতিতে ক্রয়, দরপত্র, স্থানীয় ও বিদেশি এজেন্ট নিয়োগ এবং প্রিমিয়াম নির্ধারণ নিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈঠককে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে সম্ভাব্য ব্যবসায়িক সুবিধা ও কমিশন বণ্টন নিয়েও আলোচনা হয়েছে।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে জ্বালানি সরবরাহের জন্য তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ছয়টির বাংলাদেশে স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেডের সঙ্গে। একই সঙ্গে বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা অন্তত ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন সময়ে এজাজের প্রতিষ্ঠান দুটিতে কাজ করেছেন।

জ্বালানি খাতে এ ধরনের যোগাযোগ ও নিয়োগের কারণে দরপত্র, সরবরাহকারী নির্বাচন, মূল্য নির্ধারণ এবং আমদানির সিদ্ধান্তে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২৩ থেকে ২৬ নভেম্বর সিঙ্গাপুরে ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানির ‘প্রিমিয়াম নেগোশিয়েশন মিটিং’ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে জ্বালানি আমদানির বিভিন্ন পরিচালনাগত বিষয় নিয়েও সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের কার্যপত্রে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের অংশগ্রহণের তথ্য রয়েছে।

আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে জিটুজি পদ্ধতিতে জ্বালানি আমদানির সম্ভাবনা, কোন কোন প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে, স্থানীয় ও বিদেশি এজেন্ট হিসেবে কারা কাজ করবে, জ্বালানির মূল্য ও প্রিমিয়াম কত হবে এবং সরবরাহের শর্ত কী থাকবে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, বৈঠকে জিটুজি ও উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণের সুযোগ, ব্যবসায়িক সুবিধা এবং কমিশন বা প্রিমিয়াম বণ্টন নিয়েও আলোচনা হচ্ছে। বৈঠকে সরকারি কর্মকর্তা এবং সম্ভাব্য ব্যবসায়িক সুবিধাভোগীদের উপস্থিতি থাকায় স্বার্থের সংঘাতের বিষয়টিও সামনে এসেছে।

সিঙ্গাপুরের বৈঠককে কেন্দ্র করে এজাজুর রহমানের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, বৈঠকে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি পৃথকভাবে যোগাযোগ করছেন। এমনকি কয়েকজনের হোটেল কক্ষে গিয়ে উপহার দেওয়ার অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও সরকারি নথির ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সফরের ব্যয় বিপিসিকে বহন করার কথা। একই সঙ্গে সফর শেষে দেশে ফেরার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সফর-পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ফলে বৈঠকে কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এসব সিদ্ধান্ত ভবিষ্যৎ জ্বালানি আমদানিতে কী ধরনের প্রভাব ফেলবে—তা প্রকাশ ও যাচাইয়ের দাবি উঠেছে।

জ্বালানি খাতের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জ্বালানি আমদানিতে এজাজুর রহমানের প্রভাব বাড়ে। এ সময় একাধিক আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব তাঁর মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় একটি শক্তিশালী ব্যবসায়িক অবস্থান তৈরি করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক ক্ষমতার কাঠামো পরিবর্তিত হলেও জ্বালানি আমদানির এই ব্যবসায়িক নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েনি।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, আন্তর্জাতিক সরবরাহকারীদের স্থানীয় প্রতিনিধিত্ব ধরে রাখা, বিপিসির অভ্যন্তরে পুরনো যোগাযোগ ব্যবহার করা এবং সরবরাহ সংকটকে ব্যবসায়িক সুবিধায় রূপান্তরের মাধ্যমে ওই বলয় এখনও প্রভাব ধরে রেখেছে।

বিপিসির তথ্য অনুযায়ী, পরিশোধিত জ্বালানি সরবরাহের জন্য তালিকাভুক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংখ্যা ১১। এর মধ্যে অন্তত ছয়টির স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে।

তথ্য অনুযায়ী, সেভেন মার্কের সঙ্গে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-এর সংশ্লিষ্টতা রয়েছে। অন্যদিকে ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে পেটকো ট্রেডিং লাবুয়ান কম্পানি লিমিটেড, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং, ভিটল এশিয়া এবং সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েলের ব্যবসায়িক যোগাযোগ রয়েছে।

ফলে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পৃথক হলেও বাংলাদেশে তাদের প্রতিনিধিত্বের একটি বড় অংশ একই ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এতে জ্বালানি আমদানির বাজারে প্রকৃত প্রতিযোগিতা এবং নতুন সরবরাহকারীদের প্রবেশের সুযোগ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

বিপিসির দরপত্র ও কার্যাদেশের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে জিটুজি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়।

এর মধ্যে প্রায় ৪৩ লাখ টন জ্বালানির কার্যাদেশ পেয়েছে এমন প্রতিষ্ঠান, যাদের স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ এজাজুর রহমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। মোট কার্যাদেশের হিসাবে এর পরিমাণ প্রায় ৭৮ শতাংশ।

সরকার পরিবর্তনের পরও কার্যাদেশের এই চিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি বলে সংশ্লিষ্ট নথিতে প্রতীয়মান হয়।

বিপিসির সর্বশেষ জুন-আগস্ট মেয়াদের দরপত্রে চারটি প্যাকেজের মাধ্যমে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়।

পিজি-১ প্যাকেজে তিন লাখ ২০ হাজার থেকে তিন লাখ ৯০ হাজার টন ডিজেল এবং ৭০ হাজার থেকে ৯০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ইউনিপেক সিঙ্গাপুর।

পিজি-২-এ তিন লাখ থেকে তিন লাখ ৪০ হাজার টন ডিজেল এবং ৬০ হাজার থেকে ৮০ হাজার টন জেট ফুয়েলের কার্যাদেশ পায় ভিটল এশিয়া।

পিজি-৩ প্যাকেজে দেড় লাখ থেকে দুই লাখ টন ফার্নেস অয়েলের কার্যাদেশ পায় ট্রাফিগুরা। আর পিজি-৪ প্যাকেজে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন অকটেনের কার্যাদেশ পায় ভিটল এশিয়া।

অর্থাৎ চারটি প্যাকেজের মধ্যে তিনটির কার্যাদেশ গেছে ইউনিপেক ও ভিটল এশিয়ার কাছে। এসব প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ এজাজের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

চার প্যাকেজে সর্বোচ্চ সাড়ে ১১ লাখ টন জ্বালানি আমদানিতে সরকারের সম্ভাব্য ব্যয় ১৭ হাজার কোটি টাকার বেশি।

জ্বালানি আমদানিতে ব্যবসায়িক বলয়ের প্রভাবের অভিযোগ আরও জোরালো হয়েছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সরবরাহ সংকটের ঘটনায়।

বিপিসির বোর্ডসভা ও সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে জিটুজি সূচিতে থাকা কয়েকটি চালান সরবরাহে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অপারগতা প্রকাশ করে।

এর মধ্যে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১, ২২ ও ২৪ নভেম্বরের তিনটি ডিজেল এবং একটি জেট ফুয়েল চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকুর ২৮ নভেম্বরের ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের ১০ নভেম্বরের ডিজেল এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের ২৩ নভেম্বরের মোগাস চালান রয়েছে।

সব মিলিয়ে ১১টি চালানের সরবরাহ নিয়ে জটিলতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাতটি চালানের সঙ্গে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্কের স্থানীয় প্রতিনিধিত্বের যোগসূত্র রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সরবরাহ অনিশ্চয়তার পর বিকল্প উৎস থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি সংগ্রহের পরিস্থিতি তৈরি হয়।

বিপিসির নথি অনুযায়ী, দীর্ঘমেয়াদি জিটুজি চুক্তিতে ডিজেলের প্রিমিয়াম ছিল ব্যারেলপ্রতি ৯.৫০ ডলার এবং জেট ফুয়েলের ১০.১৫ ডলার। পরবর্তী উন্মুক্ত দরপত্রে ভিটল এশিয়ার ক্ষেত্রে ডিজেলের প্রিমিয়াম বেড়ে ১৬.৬৮ ডলার এবং জেট ফুয়েলের ১৭.৮৮ ডলার পর্যন্ত দাঁড়ায়।

শুধু পিজি-২ প্যাকেজে দুই লাখ ৩০ হাজার টন ডিজেল ও ৪০ হাজার টন জেট ফুয়েলের ক্ষেত্রে বাড়তি প্রিমিয়ামের কারণে অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় এক কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮২ কোটি টাকা।

ফলে কম প্রিমিয়ামে জিটুজি চুক্তির মাধ্যমে জ্বালানি কেনার সুযোগ থাকা সত্ত্বেও সরবরাহ সংকটের পর কেন বেশি দামে জ্বালানি সংগ্রহ করতে হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুধু পরিশোধিত জ্বালানি নয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতেও একই ব্যবসায়িক বলয়ের প্রভাব থাকার অভিযোগ রয়েছে।

দেশে ২০১৮-১৯ অর্থবছরে এলএনজি আমদানি শুরু হয়। ২০২০ সালের দিকে বেসরকারি পর্যায়ে খোলাবাজার থেকে এলএনজি আমদানি শুরু হলে সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের অ্যাকসিলারেট এনার্জি বেশি কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ৬০ শতাংশের বেশি এলএনজি সরবরাহ করেছে ভিটল এশিয়া ও গানভর। এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে বলে একাধিক সূত্রের দাবি।

ভিটল ও গানভরের স্থানীয় প্রতিনিধি হিসেবে এজাজুর রহমান কাজ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে তিনি ওকিইউ ট্রেডিংয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালে ঢাকায় নিবন্ধিত পাওয়ারকো ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে ভিটল এশিয়ার সঙ্গে অংশীদারত্বের তথ্য প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির অংশীদার ছিলেন নসরুল হামিদের মামা মো. কামরুজ্জামান চৌধুরী এবং তাঁর বন্ধু ভারতীয় নাগরিক নাবিল খান। ২০২০ সালের ডিসেম্বরে কামরুজ্জামানকে সরিয়ে হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হাসানকে অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক করা হয়।

এ ছাড়া এলএনজি ব্যবসায় নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদের সঙ্গে এজাজুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

তদন্তে বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে থাকা অন্তত ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম পাওয়া গেছে, যারা বিভিন্ন সময়ে এজাজুর রহমানের সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজে যুক্ত হয়েছেন।

তাঁদের কেউ জ্বালানি ক্রয় ও বিপণনের সঙ্গে যুক্ত ছিলেন, কেউ আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, দরপত্র প্রক্রিয়া ও মূল্য নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করে অর্জিত অভিজ্ঞতা ও যোগাযোগ অবসরের পর একই খাতের বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও একটি বিষয় সংশ্লিষ্টদের নজরে এসেছে। সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজের কার্যালয় যে ভবনে অবস্থিত, একই ভবনে বিপিসির ঢাকা লিয়াজোঁ অফিসও রয়েছে।

আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত দর, প্রিমিয়াম ও অন্যান্য বাণিজ্যিক তথ্য অত্যন্ত সংবেদনশীল। ফলে একই ভবনে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবস্থান তথ্যের গোপনীয়তা নিয়ে ঝুঁকি তৈরি করছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

জ্বালানি আমদানির প্রায় ৭৮ শতাংশ কার্যাদেশে একই ব্যবসায়িক বলয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপস্থিতি, বিপিসির সাবেক কর্মকর্তাদের ওই বলয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যোগদান, সরবরাহ সংকটের পর বাড়তি প্রিমিয়ামে জ্বালানি কেনা এবং সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ বৈঠক—এই চারটি বিষয়কে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

একই সঙ্গে এলএনজি আমদানিতেও সংশ্লিষ্ট ব্যবসায়িক নেটওয়ার্কের প্রভাবের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের সত্যতা যাচাই, দরপত্র প্রক্রিয়ায় প্রতিযোগিতা নিশ্চিত করা, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ জ্বালানি আমদানিতে স্বচ্ছতা বজায় রাখতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্তে অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কোনো অনিয়ম না থাকলে সংশ্লিষ্টদের অবস্থান স্পষ্ট করারও দাবি উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাহাজের দীর্ঘ যাত্রায় সেন্ট মার্টিন ভ্রমণে চরম দুর্ভোগ

সিঙ্গাপুরের পাঁচতারা হোটেলে জ্বালানি বৈঠক, নেপথ্যে ব্যবসায়িক সুবিধা বণ্টনের অভিযোগ

আপডেটের সময় : ০৬:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬