ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাহাজের দীর্ঘ যাত্রায় সেন্ট মার্টিন ভ্রমণে চরম দুর্ভোগ সিঙ্গাপুরের পাঁচতারা হোটেলে জ্বালানি বৈঠক, নেপথ্যে ব্যবসায়িক সুবিধা বণ্টনের অভিযোগ কেএমপির সদর দপ্তর পরিদর্শন ১২ শিক্ষানবিশ এএসপির খুলনার দিঘলিয়ায় আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সমাবেশ-মিছিল খুলনার রূপসায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা ব্যাংক খাতের সংস্কারে স্বাধীনতা ও জবাবদিহির সমন্বয়ের তাগিদ টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই এলডিসি উত্তরণের অন্যতম চাবিকাঠি: ওয়াহিদউদ্দিন ডিএনসিসির ফুটবল আসরে নতুন প্রতিভার সন্ধান, সামনে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ

খুলনার রূপসায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

খুলনার রূপসায় মো. রবিউল ইসলাম নামে এক রাজনৈতিক নেতাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, রাত সোয়া ৮টার দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুটমিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কারা এবং কী কারণে রবিউল ইসলামকে তুলে নিয়ে কুপিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল ও ডিবি অভিযান অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাহাজের দীর্ঘ যাত্রায় সেন্ট মার্টিন ভ্রমণে চরম দুর্ভোগ

খুলনার রূপসায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

আপডেটের সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬