নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমল হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে বেলা ১টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশের ছাত্র বিষয়ক পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা একাত্বতা প্রকাশ করে আজমল হত্যার দ্রুত বিচারের দাবি জানান। এসময় শিক্ষার্থীরা বলেন, পিটিয়ে পিটিয়ে আজমলকে মেরে ফেলানো একটি ঘৃণতম অপরাধ। যে অপরাধের অনতিবিলম্বে বিচার হওয়া প্রয়োজন এবং এই হত্যাকাণ্ডের সাথে যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কিংবা সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততা থাকে তাদের সাজাও নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, একজন শিক্ষার্থী কখনো খুনের সঙ্গে জড়িত থাকতে পারেনা, তাই যিনি খুনি তিনি অপরাধী, এ দায় তাকেই নিতে হবে। বক্তারা আরো বলেন, মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান চারজন শিক্ষার্থীর নাম উঠে এসেছে এছাড়া এই ঘটনার সাথে জড়িত অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জন রয়েছে। তাই যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে বিচারের দাবিতে খুলনা সহ আশপাশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঠে নামারও আহ্বান জানান শিক্ষার্থীরা।
গত শুক্রবার রাতে মেসে মিল না দিয়ে ভাত খাওয়ার অপরাধে পেটানো হয় আজমলকে একই সঙ্গে তার চুল কেটে দেওয়া হয়। পরবর্তীতে সে ছাদ থেকে পড়ে যায় এবং ওই রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদের শিরোনাম :
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমল হত্যার বিচারের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
-
মধুমতি প্রতিবেদক : - আপডেটের সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- ৯ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট




















