ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

ডেঙ্গুজ্বরে আক্রান্ত সকল নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে মেডিকেল ক্যাম্প স্থাপন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত সকল নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার নগরীর ২৫নং ওয়ার্ডের ঋষিপাড়াস্থ খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে আরো একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রশাসক বলেন, বর্তমানে এ এলাকাটি খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা। এখানে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস বেশী। ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এখানে আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সংক্রমণের হার না কমলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলিতে আরো সিট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেসিসি কর্তৃক সড়ক ও ড্রেনসমূহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। একই সাথে তিনি বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: অহিদুজ্জামান খান, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, সুজানা জলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় প্রশাসক স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত সকল নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে মেডিকেল ক্যাম্প স্থাপন

আপডেটের সময় : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬