ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

নেছারাবাদে স্কুলছাত্র হামিম ৫ দিন নিখোঁজ 

পিরোজপুরের নেছারাবাদে মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সি স্কুলছাত্র মো. হামিম খান। মঙ্গলবার বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। এর আগে শনিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। ১২০ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ হামিম খান উপজেলার সেহাংগল গ্রামের দিনমজুর মো. জাকির খানের ছেলে। সে স্থানীয় সুন্দোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ছোট বোনকে কোলে নিতে গিয়ে ফেলে দিলে হামিমকে কিছুটা বকাঝকা করেন তার মা মোছা. ছবি বেগম। এর পরপরই অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় হামিম। দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে জানা যায়, স্থানীয় আব্দুর রহিমের অটোরিকশায় চড়ে সে স্বরূপকাঠির দিকে গেছে।

এরপর স্বরূপকাঠি ও পার্শ্ববর্তী কাউখালীসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও হামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। হামিমের মা ছবি বেগম আকুতি জানিয়ে বলেন, শনিবার সকালে দুষ্টুমি করায় ছেলেকে একটু বকা দিয়েছিলাম। এরপরই সে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়। দুপুরেও না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে সোমবার সন্ধ্যার পর নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ছোট বোনকে কোল থেকে ফেলে দেওয়াকে কেন্দ্র করে মা বকা দিলে হামিম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবার থানায় জিডি করেছে। বার্তাটি ইতোমধ্যেই দেশের সব থানায় পাঠানো হয়েছে এবং পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

নেছারাবাদে স্কুলছাত্র হামিম ৫ দিন নিখোঁজ 

আপডেটের সময় : ০৫:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬