পটুয়াখালী জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ হলেন ইউএনও মাহমুদ হাসান মৃধা ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল। রবিবার বিকেল ৪ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানদের কর্মদক্ষতার ভিত্তিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠদের নাম প্রকাশ করেন।
জানা যায় পটুয়াখালী জেলার মোট উপজেলা ৮টি এবং ইউনিয়ন পরিষদ ৭৬ টি। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার বিকেল চার ঘটিকায় এক সমন্বয় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি কার্য়ক্রম সফল ভাবে বাস্তবায়নে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনায় দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদ হাসান মৃধা এবং উপজেলা রনগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়ানেল-১ অলিউল ইসলাম রুবেলকে শ্রেষ্ঠ হওয়ার নাম প্রকাশ করা হয়। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদ হাসান মৃধাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদ হাসান মৃধা রনগোপালদী ইউনিয়ন চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল এর হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে অলিউল ইসলাম রুবেলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পটুয়াখালী জেলায় মধ্যে আমাকে শ্রেষ্ঠ হিসাবে নাম প্রকাশ করায় জেলা প্রশাসক মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক সরকারের সকল কার্য যথাসময়ে সম্পন্ন করে থাকে। সরকারি সকল প্রকার সেবা জনগনের ধার পন্ত পৌছে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল দশমিনা বাসির এ অর্জন।
দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল জানান, রনগোপালদী ইউনিয়নের দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারে সকল কার্যক্রম বাস্তবায়নে শত ভাগ চেষ্টা করেছি। ইউনিয়ন পরিষদের প্রশাসক সহ সকল ইউপি সদস্য আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ। এই পাওয়া আমার না রনগোপালদী বাসী সহ দশমিনা উপজেলার। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়কে আমার ব্যক্তিগত ও রনগোপালদী সাধারণ জনগনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : 


















