ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
৩১ অক্টোবরের লংমার্চ সফলে খুলনায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা ৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ডিবির হাতে দিলীপ আগারওয়ালা বিসিবির চুরি যাওয়া লাগেজ পুঠিয়ায় উদ্ধার, আটক-৫ অরুনিমায় পরিবেশ সংরক্ষণ ও গলফের প্রসারে উদ্যোগ, এক বছরে ২৫ হাজার গাছের লক্ষ্যমাত্রা পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ ইউএনও মাহমুদ হাসান মৃধা ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়দরম্যান রুবেল ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ১০০ ফিট সড়ক হকার-অটোরিকশার দখলে, ভোগান্তি জনতার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর: অর্জন, উদ্যোগ ও আগামীর অঙ্গীকার মাঠ থেকে আন্তর্জাতিক মঞ্চ, ক্রীড়ায় নতুন সম্ভাবনা এবিজি স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেলেন ১০০ নারী

৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ডিবির হাতে দিলীপ আগারওয়ালা

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বনানীর একটি ভবনে অভিযান চালিয়ে ডিবির বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরার অবৈধ আমদানি এবং রাজস্ব ফাঁকির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্তে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় অর্থ পাচারের অভিযোগে সিআইডি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তারের জন্য সিআইডির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর দিলীপ কুমার আগারওয়ালাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাকে সিআইডির কাছে হস্তান্তর এবং আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানোর প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

৩১ অক্টোবরের লংমার্চ সফলে খুলনায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ডিবির হাতে দিলীপ আগারওয়ালা

আপডেটের সময় : ০৪:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬