ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
৩১ অক্টোবরের লংমার্চ সফলে খুলনায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা ৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ডিবির হাতে দিলীপ আগারওয়ালা বিসিবির চুরি যাওয়া লাগেজ পুঠিয়ায় উদ্ধার, আটক-৫ অরুনিমায় পরিবেশ সংরক্ষণ ও গলফের প্রসারে উদ্যোগ, এক বছরে ২৫ হাজার গাছের লক্ষ্যমাত্রা পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ ইউএনও মাহমুদ হাসান মৃধা ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়দরম্যান রুবেল ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ১০০ ফিট সড়ক হকার-অটোরিকশার দখলে, ভোগান্তি জনতার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর: অর্জন, উদ্যোগ ও আগামীর অঙ্গীকার মাঠ থেকে আন্তর্জাতিক মঞ্চ, ক্রীড়ায় নতুন সম্ভাবনা এবিজি স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেলেন ১০০ নারী

৩১ অক্টোবরের লংমার্চ সফলে খুলনায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

আসন্ন ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে খুলনা অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক কর্মসূচিকে পূর্ণাঙ্গভাবে সুশৃঙ্খল, সুসংগঠিত এবং গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করে তোলার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ এ এন এম সাইফুদ্দোহা। সোমবার (১৯ অক্টোবর) নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুরস্থ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ আগামী ৩১ অক্টোবরের লংমার্চের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং এই কর্মসূচিকে ইতিহাসের সফল ও শান্তিপূর্ণ গণজাগরণে পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
১১ দলীয় ঐক্যের খুলনার সুযোগ্য সমন্বয়কারী ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, খুলনা জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এনসিপির খুলনা মহানগর যুগ্ম সদস্য সচিব মো. ফরিদ আহমেদ পাঠান, লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, খুলনা মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর, জাগপার খুলনা মহানগরী সভাপতি খান মো. রাশেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক মো. মজাহিদুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় লংমার্চ সফল করতে ২৫ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৪টায় নগরীর ডাকবাংলো মোড়ের বেবীস্ট্যান্ড থেকে মহানগরী ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করবেন, ২৬ ও ২৭ অক্টোবর ওয়ার্ডে ওয়ার্ডে  লিফলেট বিতরণ, ২৭ অক্টোবর (মঙ্গলবার) মাগরিব বাদ ১১  দলীয় ঐক্য খুলনার প্রস্তুতি সভা, নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুরস্থ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে ২৮, ২৯ ও ৩০ অক্টোবর নগরীর প্রচার মাইকিং চলবে, ২৯ অক্টোবর সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং, ২৯ ও ৩০ অক্টোবর ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার মিছিল, ৩০ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর শিববাড়ি মোড়ের লংমার্চ পথসভার মঞ্চ পরিদর্শন করা হবে। এ সকল কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
অধ্যক্ষ সাইফুদ্দোহা বলেন, যখন দেশের আপামর জনগণ তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য উন্মুখ হয়ে রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং রাজপথের আন্দোলনকে এক সুতোয় বাঁধার ঐতিহাসিক তাগিদ থেকেই ১১ দলীয় ঐক্যের জন্ম হয়েছে। আমরা জনগণের কণ্ঠস্বরকে উচ্চকিত করতে এবং অধিকার আদায়ের আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে ঐক্যবদ্ধ হয়েছি। আগামী ৩১ অক্টোবর ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লংমার্চ কেবল একটি রাজনৈতিক শোভাযাত্রা বা সাধারণ সফর নয়; এটি শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের এক উত্তাল গণদাবি। খুলনা, কুষ্টিয়া থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত এই দীর্ঘ পথজুড়ে আমরা সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে তুলে ধরব। আর এই কারণেই আজকের প্রস্তুতি সভাটি আমাদের সার্বিক আন্দোলনের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
লেবার পার্টির মহানগর সভাপতি বলেন, ৩১ অক্টোবরের লংমার্চে খুলনা অঞ্চলের সর্বস্তরের মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো শামিল হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, আমাদের উদ্দীপনা সুদৃঢ়। ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত এই দূরপাল্লার লংমার্চে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করবে যে, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে একাট্টা হয়েছে। তিনি বলেন, আসুন, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সব ভেদাভেদ ভুলে আমরা রাজপথে নেমে পড়ি। আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে স্মরণকালের সবচেয়ে বৃহৎ ও সফল লংমার্চ হিসেবে গড়ে তুলতে যার যার অবস্থান থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। খুলনার প্রতিটি অলিগলি থেকে জনস্রোত তৈরি করে আমরা এই আন্দোলনকে সফলাতার দ্বারে পৌঁছে দেব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচিকে আমাদের অত্যন্ত সুশৃঙ্খল, সুসংগঠিত এবং ব্যাপকভাবে সফল করতে হবে। খুলনার মাটি রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের উর্বর ঘাটি। ইতিহাস সাক্ষী দেয়, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে খুলনার রাজপথ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এবারও তার ব্যতিয়াস ঘটবে না। আমাদের দীর্ঘ মার্চ যখন খুলনার রাজপথ অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে ধাবিত হবে, তখন রাজপথে জনতার ঢল নামাতে হবে।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

৩১ অক্টোবরের লংমার্চ সফলে খুলনায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

৩১ অক্টোবরের লংমার্চ সফলে খুলনায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

আপডেটের সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬