ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেরার অভিযোগে গ্রেপ্তার-১

বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করেন ফায়জুল শেখ। এ সময় তিনি চার্চের বারান্দায় থাকা কাঁচের বক্স ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। পরে ওই বক্সে থাকা মা মারিয়ার মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে চার্চের পশ্চিম পাশের পুকুর থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেছেন।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেরার অভিযোগে গ্রেপ্তার-১

আপডেটের সময় : ০৫:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬