যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং সামরিক চাপ কমায়, তবে মাত্র সাত দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ আবার সবার জন্য খুলে দিতে প্রস্তুত ইরান। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স ও জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রস্তাবের কথা জানিয়েছেন। জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। তারা জানায়, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক করতে ও সামরিক উত্তেজনা কমাতে ইরান এই উদ্যোগ নিয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি ইতোমধ্যেই আমেরিকার কাছে পাঠানো হয়েছে, যাতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা বন্ধ করার পথ তৈরি হয়। অন্যদিকে রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা ইরানি প্রতিনিধিদলকে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘের এই অধিবেশন আমেরিকার জন্য সমঝোতায় ফেরার একটি সুযোগ। যুক্তরাষ্ট্র যদি সত্যিই ভালো কোনো পদক্ষেপ নেয়, তবে ইরানও আলোচনার টেবিলকে স্বাগত জানাবে। তবে দুই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা ব্যক্তিটি একই কর্মকর্তা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদের শিরোনাম :
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত ইরান
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- ০ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট




















