ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাহাজের দীর্ঘ যাত্রায় সেন্ট মার্টিন ভ্রমণে চরম দুর্ভোগ সিঙ্গাপুরের পাঁচতারা হোটেলে জ্বালানি বৈঠক, নেপথ্যে ব্যবসায়িক সুবিধা বণ্টনের অভিযোগ কেএমপির সদর দপ্তর পরিদর্শন ১২ শিক্ষানবিশ এএসপির খুলনার দিঘলিয়ায় আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সমাবেশ-মিছিল খুলনার রূপসায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা ব্যাংক খাতের সংস্কারে স্বাধীনতা ও জবাবদিহির সমন্বয়ের তাগিদ টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই এলডিসি উত্তরণের অন্যতম চাবিকাঠি: ওয়াহিদউদ্দিন ডিএনসিসির ফুটবল আসরে নতুন প্রতিভার সন্ধান, সামনে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দিয়েছে দূর্বৃত্তরা, তদন্তে পুলিশ

খুলনার দিঘলিয়ায় আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সমাবেশ-মিছিল

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে খুলনার দিঘলিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। সমাবেশে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা না রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। সোমবার (২৩ নভেম্বর) দিঘলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকলে এলাকায় পলাতক আওয়ামী লীগের দুর্বৃত্তদের অপতৎপরতা এবং ঘাপটি মেরে থাকা ব্যক্তিদের অপকর্ম প্রতিরোধ করা সম্ভব। এর মাধ্যমে সাধারণ মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করা যাবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক ও বর্তমান কোনো নেতাকর্মীর সঙ্গে বিএনপি কিংবা অঙ্গসংগঠনের কেউ যাতে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও বিএনপি নেতা কে এম আশরাফুল আলম নান্নুসহ স্থানীয় নেতারা। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও জানমালের ক্ষতিসাধনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খুলনা মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি কেডি ঘোষ রোডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, নগর বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ ইস্তিসহ অন্যরা। মিছিলে নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাহাজের দীর্ঘ যাত্রায় সেন্ট মার্টিন ভ্রমণে চরম দুর্ভোগ

খুলনার দিঘলিয়ায় আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সমাবেশ-মিছিল

আপডেটের সময় : ০৬:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬