ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

কালিয়ায় বাক্‌প্রতিবন্ধী তরুণীকে বারবার ধর্ষণের অভিযোগ,আপন খালাতো ভাই আটক

নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামে এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে (২০) ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালাতো ভাই আমির মুন্সীর (৩৫) বিরুদ্ধে। সর্বশেষ গত ২১ আগস্ট সকালে ওই তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কালিয়া থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগীর বোন।এ ঘটনায় অভিযুক্ত আমির মুন্সিকে এজাহার দায়েরের ৫ ঘন্টার মধ্যে আটক করেছে কালিয়া থানা পুলিশ। সে সিদ্দিক মুন্সির ছেলে।

এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, বাক্‌প্রতিবন্ধী ওই তরুণী রাজাপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে থাকতেন। জীবিকার তাগিদে ভিকটিমের বড় বোন প্রতিদিন তেরখাদায় সেলাইয়ের কাজে যান। এ ছাড়া তার একমাত্র ভাগ্নেও দিনের বেলায় স্কুলে থাকায় বাড়িতে দীর্ঘ সময় একা থাকতেন ওই তরুণী। অভিযোগ রয়েছে, এই সুযোগে আমির মুন্সী বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন এবং টাকার প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় ভুক্তভোগী দীর্ঘদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সর্বশেষ ২১ আগস্ট সকালে বাড়িতে একা থাকার সুযোগে আমির মুন্সী ঘরে প্রবেশ করে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তের চাচি বিষয়টি দেখতে পেয়ে ভুক্তভোগীর বড় বোনকে জানান। এরপর বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন।

ভুক্তভোগীর বোন বলেন, “আমার বোন কথা বলতে পারে না। এ কারণে এতদিন তার ওপর চলা নির্যাতনের কথা কাউকে জানাতে পারেনি। একজন বোন হিসেবে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত আমির মুন্সীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইদ্রিস আলী জানান, লিখিত এজাহার পাওয়ার পরেই অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়েছে।ভিকটিম তরুণীর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

কালিয়ায় বাক্‌প্রতিবন্ধী তরুণীকে বারবার ধর্ষণের অভিযোগ,আপন খালাতো ভাই আটক

আপডেটের সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬