ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তার নিজস্ব দর্শন, স্বতন্ত্র নীতি ও নিরাময় ক্ষমতার কারণে বিশ্বজুড়ে মানুষের আস্থা অর্জন করেছে গণআকাঙ্ক্ষা নস্যাতের চক্রান্ত রুখে দিতে ৩১ অক্টোবরের লংমার্চে খুলনাবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে : মঞ্জু ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার-এই সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য : আলী আসগার লবি এমপি ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপনের নজির সৃষ্টি করেছে বিএনপি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি : বাপ্পী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা চর্চায় লাইব্রেরি অটোমেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ: উপাচার্য রামপালের বাঁশতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহর প্রচারণা

ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার-এই সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য : আলী আসগার লবি এমপি

রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলি আসগার লবি এমপি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। শত শত বছর ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য। তিনি আরও বলেন, কোনো অশুভ শক্তি যেন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে কোনো প্রকার বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। যেকোনো মূল্যে এলাকার শান্তি, শৃঙ্খল ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের বিভিন্ন পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলি আসগার লবি এমপি এ কথা বলেন।

চুকনগরের বিভিন্ন পূজামণ্ডপে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বী, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে চুকনগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও ধর্মীয় সভায় অংশগ্রহণ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতা মোল্লা মোশারফ হোসেন মফিজ, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা আটুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা মোঃ শহীদ প্রমুখ।
বিএনপি নেতাকর্মীরা সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের এই আগমন ও সার্বিক সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার-এই সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য : আলী আসগার লবি এমপি

আপডেটের সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬