ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তার নিজস্ব দর্শন, স্বতন্ত্র নীতি ও নিরাময় ক্ষমতার কারণে বিশ্বজুড়ে মানুষের আস্থা অর্জন করেছে গণআকাঙ্ক্ষা নস্যাতের চক্রান্ত রুখে দিতে ৩১ অক্টোবরের লংমার্চে খুলনাবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে : মঞ্জু ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার-এই সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য : আলী আসগার লবি এমপি ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপনের নজির সৃষ্টি করেছে বিএনপি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি : বাপ্পী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা চর্চায় লাইব্রেরি অটোমেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ: উপাচার্য রামপালের বাঁশতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহর প্রচারণা

ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে : মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিল্প-কারখানা বন্ধ হওয়ার কারণে নগরীর খালিশপুর ও দৌলতপুর অঞ্চলের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে।  এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রসাশক মঙ্গলবার সকালে নগরীর ২ ও ৩ নং ওয়ার্ডে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত ৩ মাসব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় তিনি নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করছেন।

ডেঙ্গু সংক্রমণের হার হ্রাস পেলেও এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বল্প আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেয়া হবে। কেসিসি’র পাশাপাশি বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকেও এগিয়ে আসার অহবান জানিয়ে তিনি বলেন, সম্মিলিতভাবে কাজ করলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। প্রশাসক সকাল থেকে ওয়ার্ডের হেলালের বসতি ১ ও ২ এবং এলাকা রেল লাইন বসতি এলাকার পরিদর্শন করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, সমাজসেবক শেখ মোশারফ হোসেন, সিরাজুল হক নান্নুসহ কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে : মঞ্জু

আপডেটের সময় : ০৭:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬