ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তার নিজস্ব দর্শন, স্বতন্ত্র নীতি ও নিরাময় ক্ষমতার কারণে বিশ্বজুড়ে মানুষের আস্থা অর্জন করেছে গণআকাঙ্ক্ষা নস্যাতের চক্রান্ত রুখে দিতে ৩১ অক্টোবরের লংমার্চে খুলনাবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে : মঞ্জু ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার-এই সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য : আলী আসগার লবি এমপি ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপনের নজির সৃষ্টি করেছে বিএনপি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি : বাপ্পী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা চর্চায় লাইব্রেরি অটোমেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ: উপাচার্য রামপালের বাঁশতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহর প্রচারণা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা শিববাড়ি কালী পূজামন্দির, রায়ের মহল সার্বজনীন হরি পূজা মন্দির, রায়ের মহল সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

উপমহাপরিচালক বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।”তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন, বাগেরহাট জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম ও খুলনা রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা বিভাগের সকল পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আপডেটের সময় : ০৭:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬