ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
শিক্ষার পথে আর্থিক বাধা দূর করতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা নিয়ে আসছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান বর্ণিল আয়োজনে মাঠে গড়াল এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ সংসদ ও দুদককে দেয়া হাইকোর্টের ১৬ পরামর্শ চার বছরেও বাস্তায়ন হয়নি রাজনৈতিক চাপের কাছে অসহায় ইসি: গোলাম পরওয়ার জাপান সফর: জিয়াউর রহমান থেকে তারেক রহমান দেশে পলাতক অপরাধীকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার প্রত্যাশা টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

বর্ণিল আয়োজনে মাঠে গড়াল এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণ ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে ঢাকার এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় বর্ণিল উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির সূচনা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক ও মো. লিয়াকত হোসেন এবং প্রতিষ্ঠানটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.)।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিনিধিদের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ এবং এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যাচটি ঘিরে স্টেডিয়াম এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিযোগিতার প্রথম দিনেই প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

এবিজির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানো, তরুণ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করা এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক খেলাধুলায় আগ্রহী করে তোলা। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

তাঁদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপের মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। একই সঙ্গে এ প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, “এই আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই। এবিজি স্পোর্টস সিটির মাঠের খেলোয়াড়েরা একদিন বিশ্বকাপ জিতবে—এমন সুযোগ ও পথ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য এবিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমার বিশ্বাস, এই টুর্নামেন্টের মাধ্যমেই দেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় ও দক্ষ খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”

জাতীয় দলের আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম এবিজির উদ্যোগের প্রশংসা করে বলেন, “এবিজির এই উদ্যোগটি সত্যিই অসাধারণ। আমি মনে করি, এবিজি ইউনিভার্সিটি কাপ দেশের ফুটবল ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

শিক্ষার পথে আর্থিক বাধা দূর করতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

বর্ণিল আয়োজনে মাঠে গড়াল এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

আপডেটের সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬