ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
সংসদ ও দুদককে দেয়া হাইকোর্টের ১৬ পরামর্শ চার বছরেও বাস্তায়ন হয়নি রাজনৈতিক চাপের কাছে অসহায় ইসি: গোলাম পরওয়ার জাপান সফর: জিয়াউর রহমান থেকে তারেক রহমান দেশে পলাতক অপরাধীকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার প্রত্যাশা টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বঙ্গপোসাগরে সাম্ভব্য ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা,  ঘুর্নিঝড় “অর্নব” বুধবার ভারতে আঘাত হানতে পারে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি জিয়াউর রহমানের সূচনা, খালেদা জিয়ার অগ্রযাত্রা—সম্পর্কের নতুন অধ্যায়ে তারেক রহমান

রাজনৈতিক চাপের কাছে অসহায় ইসি: গোলাম পরওয়ার

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন তাঁরা। পুলিশ দিয়ে এ নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলেও নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তাঁরা। তাঁর দাবি, রাজনৈতিক চাপের কাছে বর্তমান নির্বাচন কমিশন অসহায় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করতে পারছে না। রোববার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সরেজমিনে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে সুনির্দিষ্ট নয়টি অভিযোগ সিইসির কাছে দাখিল করেছেন তাঁরা। একই সঙ্গে তিনটি দাবিও জানিয়েছেন। অভিযোগের পক্ষে সব ধরনের প্রমাণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, তাঁরা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন। পুলিশ দিয়ে এ নির্বাচন নিরপেক্ষ হবে না বলে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন। তবে কমিশন বলেছে, এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, তাঁরা এখনো নির্বাচনে অংশ নেওয়ার জন্য মাঠে আছেন এবং নির্বাচন করতে চান। তবে সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন তাঁদের জানিয়েছে, আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাঁদের কোনো অভিযোগই প্রশাসন আমলে নিচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

সংসদ ও দুদককে দেয়া হাইকোর্টের ১৬ পরামর্শ চার বছরেও বাস্তায়ন হয়নি

রাজনৈতিক চাপের কাছে অসহায় ইসি: গোলাম পরওয়ার

আপডেটের সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬