ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
সংসদ ও দুদককে দেয়া হাইকোর্টের ১৬ পরামর্শ চার বছরেও বাস্তায়ন হয়নি রাজনৈতিক চাপের কাছে অসহায় ইসি: গোলাম পরওয়ার জাপান সফর: জিয়াউর রহমান থেকে তারেক রহমান দেশে পলাতক অপরাধীকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার প্রত্যাশা টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বঙ্গপোসাগরে সাম্ভব্য ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা,  ঘুর্নিঝড় “অর্নব” বুধবার ভারতে আঘাত হানতে পারে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি জিয়াউর রহমানের সূচনা, খালেদা জিয়ার অগ্রযাত্রা—সম্পর্কের নতুন অধ্যায়ে তারেক রহমান

বঙ্গপোসাগরে সাম্ভব্য ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা,  ঘুর্নিঝড় “অর্নব” বুধবার ভারতে আঘাত হানতে পারে

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি গত ২৪ ঘন্টার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে (Depression) পরিণত হয়েছে। আমেরিকান মহাকাশ গবেষনা সংস্হা নাসা এর জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্র এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষন করে দেখা যাচ্ছে যে আজ, ২৫ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় দুপুর ১ টা বেজে ৪৫ মিনিটের সময় নিম্নচপাটির কেন্দ্র প্রায় ১৬ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে অবস্থান করছিল।

আগামীকাল সোমবার দুপুর ১২ টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালি হয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়ে আরও কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আগামীকাল দুপুর ১২ টার পর থেকে মধ্য রাতের মধ্যে গভীর নিম্নচাপটি পূর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘুর্নিঝড়ে পরিনত হলে এর নাম হবে “অর্নব”।

সাম্ভব্য এই ঘুর্নিঝড়টি সোমবার মধ্যরাতের পর থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে শক্তিশালী হয়ে তীব্র ঘুর্নিঝড়ে (Severe Cyclonic Storm) পরিনত হওয়ার আশংকা করা যাচ্ছে। মঙ্গলবার দুপুরের পর থেকে মাধ্য রাতের মধ্যে আরও শক্তিশালী হয়ে অতি তীব্র ঘুর্নিঝড় (Very Severe Cyclonic Storm) (ঘন্টায় বাতাসের গতিবে ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত) পরিনত হওয়ার আশংকা করা যাচ্ছে। ঘুর্নিঝড় অর্নব আগামী বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওরিশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্হলভাগ আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে।

ঘুর্নিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত করার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ঘুর্নিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল আঘাত করার পরে এটি দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে ভারতের ওরিশা রাজ্য এর পরে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্য ও শেষে ভারতের পশ্চিমবঙ্গ ও পূর্ব বিহার রাজ্যের দিয়ে অগ্রসর হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। তবে ঘুর্নিঝড় বৃত্তের ডান দিকের কিছু অংশ রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে যদিও সেই সময় ঘুর্নিঝড়টির একটি সাধারন লঘুচাপ এর শক্তিতে থাকার সম্ভাবনা রয়েছে।

কৃষকদের জন্য বৃষ্টিপাত পূর্বাভাস:
============================
আগামী ২৬ শে অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, দক্ষিন চট্টগ্রাম, রাঙ্গামাটি জেলা ছাড়া দেশের অন্য ৬০ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। ২৭ শে অক্টোবর হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। ২৮ ও ২৯ তারিখে পুরো দেশের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। জমিতে পাকা ধান থাকলে আগামী ২৬ শে অক্টোবরের মধ্যে ধান কেটে মাড়াই করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

সমুদ্র-গামী জেলে ও নৌযান চলাচলের জন্য ঘূর্ণিঝড় পূর্বাভাস ও সতর্কতা
===========================================
আজ রবিবার ২৫ অক্টোবর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হতে শুরু হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তাই আজ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। বঙ্গপোসাগরে অবস্থানরত জেলেদের আবশ্যই আজ ২৫ শে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার এবং আগামীকাল ২৬ অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে না থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

লবণ চাষিদের জন্য পরামর্শ
========================
কক্সবাজার জেলার লবণ চাষিদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে জমিতে যদি তুলে ফেলার মতো কোন লবণ থাকে তবে তা আগামী ২৬ শে অক্টোবর এর মধ্যে তুলে ফেলা কিংবা জড়ো করে রাখলে ক্ষতির সম্ভাবনা কম থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

সংসদ ও দুদককে দেয়া হাইকোর্টের ১৬ পরামর্শ চার বছরেও বাস্তায়ন হয়নি

বঙ্গপোসাগরে সাম্ভব্য ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা,  ঘুর্নিঝড় “অর্নব” বুধবার ভারতে আঘাত হানতে পারে

আপডেটের সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬