ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
সংসদ ও দুদককে দেয়া হাইকোর্টের ১৬ পরামর্শ চার বছরেও বাস্তায়ন হয়নি রাজনৈতিক চাপের কাছে অসহায় ইসি: গোলাম পরওয়ার জাপান সফর: জিয়াউর রহমান থেকে তারেক রহমান দেশে পলাতক অপরাধীকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার প্রত্যাশা টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বঙ্গপোসাগরে সাম্ভব্য ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা,  ঘুর্নিঝড় “অর্নব” বুধবার ভারতে আঘাত হানতে পারে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন পুলিশকে শক্তিশালী না করলে নিরাপদে চলাফেরাসম্ভব নয় —-আইজিপি জিয়াউর রহমানের সূচনা, খালেদা জিয়ার অগ্রযাত্রা—সম্পর্কের নতুন অধ্যায়ে তারেক রহমান

দেশে পলাতক অপরাধীকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। মন্ত্রী বলেন, এবারের দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। তিনি জানান, চলতি ২০২৬ সালে দেশব্যাপী মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামন্ডপ স্থাপন করা হয়েছে, যা দেশে সর্বোচ্চ সংখ্যক পূজামন্ডপের রেকর্ড।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগে পূজার জন্য সরকার সর্বোচ্চ চার কোটি টাকা বরাদ্দ দিত। এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। এ ছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছিল এবং পূজামন্ডপগুলোর জন্য চালের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

সংসদ ও দুদককে দেয়া হাইকোর্টের ১৬ পরামর্শ চার বছরেও বাস্তায়ন হয়নি

দেশে পলাতক অপরাধীকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬