সংবাদের শিরোনাম :
বাগেরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান
বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও ৫৫টি ছুরিসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই সময়ে পৃথক অভিযানে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । দুটি অভিযানে মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকেল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি জানান, বাগেরহাট সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে নাগেরবাজারসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে এলাকার বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশির পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কয়েকটি বসতঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫টি ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, চার লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহারের অভিযোগে ৫৫টি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজারের পলি (৪৫)। এদিকে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় থেকে ৯০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)। পুলিশের জানায়, উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটির মূল্য এক হাজার টাকা। দুটি অভিযানে উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। #
সরকার ও দলীয় সংগঠন নিয়ে নতুন কৌশলে এগোচ্ছে বিএনপি
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে নতুন কৌশল হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ফকিরহাটে আইএমইআই নম্বর পরিবর্তিত ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
বাগেরহাটের ফকিরহাটে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক
ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে খুলনা মহানগর বিএনপি
খুলনা মহানগরে ভয়াবহ রূপ নেওয়া ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন খুলনা মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫
মহানগরের প্রতিটি থানায় ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র ও ওয়ার্ডে ২০ শয্যার সেবাকেন্দ্র করা হবে : এ্যাড. মনা
খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দুটি বিশেষ মানবিক উদ্যোগ ও
খুলনা জেলাকে সন্ত্রাস, মাদক, ধর্ষণ ও অপরাধমুক্ত করা হবে : নবাগত পুলিশ সুপার
খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চলমান কার্যক্রম, অপরাধ দমন, জননিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয় নিয়ে নবাগত পুলিশ সুপার
তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত অন্তত ১০
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটা ও তালায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০
সাতক্ষীরা-খুলনা মহাসড়ক ও তালার খুলনা-পাইকগাছা সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত
ডুমুরিয়ায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত
খুলনার ডুমুরিয়ায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্তকরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ফিশিং বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ২৫ আগস্ট









