ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু

খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিআইডি’র অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর ফজলুর রহমান নিহত হয়েছেন। যশোর থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুর রহমান যশোর ল ১৩-২০৬২ নম্বরের মোটরসাইকেলযোগে খুলনা-যশোর মহাসড়ক ধরে যাচ্ছিলেন। পথিমধ্যে জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট ১৪-৮৯৭৮ নম্বরের একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলটির জোরালো সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক এবং চূর্ণবিচূর্ণ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু

আপডেটের সময় : ০৬:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬