ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

মাত্র তিন দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) দুই চালকের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কামরুল ইসলাম (৪০) নামের এক চালক। এর আগে, শনিবার (১০ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। নিহত কামরুল ইসলাম খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনা ও চিকিৎসাধীন অবস্থায় চালক কামরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে কেসিসির একটি বর্জ্যবাহী ট্রাক নিয়ে জয় বাংলা মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন চালক কামরুল ইসলাম। পথে নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে কামরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, গত ৮ অক্টোবর নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় কেসিসির যান্ত্রিক গ্যারেজে বর্জ্যবাহী গাড়ির চাপায় প্রাণ হারান আব্দুস সালাম (৪৮) নামের আরেক চালক। নিহত আব্দুস সালাম লবণচরা থানার নিজ খামার এলাকার বাসিন্দা মেসের আহম্মেদের ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

আপডেটের সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬