ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সর্বাত্মকভাবে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের মাটি সব সময়ই অধিকার আদায়ের সংগ্রামের উর্বর ভূমি। আমাদের এই লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়; এটি মজলুম জনগণের ক্ষোভ ও প্রতিবাদের প্রতীক। ঢাকা থেকে শুরু হয়ে মানিকগঞ্জ, ফরিদপুর হয়ে খুলনা ও কুষ্টিয়া পর্যন্ত ছড়িয়ে পড়া এই লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী দেয়, যখনই এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তখনই স্বৈরাচার ও অন্যায় পরাস্ত হয়েছে। আজকে ১১ দলীয় ঐক্যের এই প্ল্যাটফর্ম আমাদের সেই ঐক্যের প্রতীক। দলমত নির্বিশেষে সকলকে এই লংমার্চে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ লক্ষে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য মাওলানা মো. মশিউর রহমান খান এমপি ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহফুজুল হক, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, খুলনা জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান ও মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর, জামায়াত নেতা এডভোকেট আবু ইউসুফ মোল্যা, মো. শহিদুল আলম, মো. ইকবাল হোসেন, ওমর ফারুক, তাজমুল হোসেন, এস এম ওসমান গনি, মো. আশরাফুল আলম, মুহাম্মদ মোসলেম উদ্দিন, অধ্যাপক আব্দুল ওয়াহেদ, মো. আমিনুল ইসলাম, মাওলানা শাহারুল ইসলাম,  শ্রমিক নেতা মো. শহিদুল ইসলাম, আব্দুল আলিম মোল্যা, মিজানুর রহমান মল্লিক, বি এম নূরুল ইসলাম প্রমুখ।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, আজ দেশের সাধারণ মানুষ নানা সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার আজ হুমকির মুখে। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং জনগণের নায্য পাওনা বুঝিয়ে দিতে আমাদের আজ রাজপথে নেমে আসার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ঢাকার রাজপথ থেকে শুরু করে খুলনার রূপসা এবং কুষ্টিয়ার লালন শাহের মাজারের মাটি পর্যন্ত আমাদের এই লংমার্চকে সফল করে তুলি। সরকারের ঘুম ভাঙাতে এবং জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই অঞ্চলের প্রতিটি পথঘাট ও প্রান্তর ৩১ অক্টোবর জনগণের পদভরে কেঁপে উঠবে এবং সরকারের অন্যায় নীতির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ গড়ে তুলবে।
অধ্যক্ষ উজ্জত উল্লাহ বলেন, আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। চাল, ডাল, তেল ও গ্যাসের দাম সাধারণ মানুষের ক্রক্ষমতার বাইরে চলে গেছে। বেকার যুবকদের হাহাকার, শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়া এবং কৃষকদের ফসলের সঠিক মূল্য না পাওয়ার চিত্র আজ সারা দেশে নিত্যদিনের রূপ নিয়েছে।
জামায়াতের এই নির্বাহী সদস্য বলেন, আজ আমরা এ দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত সংকটময় সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর, মেহনতি কৃষক এবং মধ্যবিত্ত পরিবারগুলো প্রতিদিনের জীবনসংগ্রামে দিশেহারা। দেশের এই দুঃসময়ে মেহনতি ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ঐতিহাসিক ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ। এই প্রস্তুতি সভা থেকে আমি আপনাদের সকলকে লংমার্চে দলে দলে যোগ দিয়ে কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

আপডেটের সময় : ০৭:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬