ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :

জুলাই সনদ না মেনে দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : গোলাম পরওয়ার

  • যশোর প্রতিনিধি :
  • আপডেটের সময় : ০৩:৪৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার যদি গণবিরোধী ভূমিকার অপরিণামদর্শী চিন্তাভাবনা থেকে ফিরে না আসে, তবে দেশকে এক গভীর রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হবে। জুলাই সনদের চেতনা ও জনগণের রায়কে অস্বীকার করে যে সংকটের সৃষ্টি করা হচ্ছে, তা পার্লামেন্টে সমাধানের পথ বাদ দিয়ে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে। রবিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ ও কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী (যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা ও পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরওয়ার সরকারের উদ্দেশে বলেন, সরকারের বোধোদয় হোক। আমরা আশা করি, তাদের এই গণবিরোধী ভূমিকায় যাওয়ার অপরিণামদর্শী চিন্তাভাবনা থেকে তারা ফিরে আসবে। তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চের ধারাবাহিকতায় এটি তাদের তৃতীয় লংমার্চ কর্মসূচি। দেশের বিরাজমান পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন দাবির প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে তিনি দেশবাসী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, খুলনা ও ফরিদপুর অঞ্চলের পরিচালক, খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া আবুল কালাম আজাদ, সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ, এমপি আজিজুর রহমান, যশোর জেলা আমির গোলাম রসুল এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় নতুন সংসার পাকিস্তানি যুবকের

জুলাই সনদ না মেনে দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : গোলাম পরওয়ার

আপডেটের সময় : ০৩:৪৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬