ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের নিয়ে চীনে আন্তর্জাতিক যুব সংলাপ অনুষ্ঠিত সাহসিকতা ও কর্মদক্ষতার বিশেষ ভুমিকার জন্য পিপিএম পদক পেলেন এসআই আশরাফুল ইসলাম ডুমুরিয়ার দুই খাল সরকারীভাবে উদ্ধার ও খনন তালিকা থেকে ‘বাদ’ দেয়ায় স্থানীয়দের প্রতিবাদ-মানববন্ধন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নান্দাইলে ২০ নারীর নতুন পথচলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশন কর্মশালা শুরু জীবনের ঘূর্ণিপাকে নীলফামারীর বাফলা বিলের মাঝি বেলালের লড়াকু জীবন নীলফামারীর মির্জাগঞ্জে এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবীতে রেল অবরোধ ৫ঘন্টা পরে প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে চামড়া-জুতা প্রদর্শনী থেকে সুপার সেল কার বাজার, আইসিসিবিতে জমজমাট পরিবেশ

ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি মৌসুমে শিমের বাম্পার ফলনে আশার আলো দেখছেন স্থানীয় চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি অফিসের সঠিক দিকনির্দেশনায় ক্ষেতে শিমের ফলন হয়েছে চমৎকার। বাজারদর ভালো থাকায় বিগত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাভের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের সবজি চাষীরা।

উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের মৃত্যু শেখ আকবার আলীর ছেলে সফল শিম চাষী শেখ মাহাবুর রহমান জানান, “আমি এবার এক বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে শিমের আবাদ করেছি। শুরুতে আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সঠিক পরিচর্যা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ফলন খুব ভালো হয়েছে। বাজারে শিমের চাহিদাও বেশ ভালো, আশা করছি খরচের তুলনায় দ্বিগুণ লাভ করতে পারব।”

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারাও সার্বক্ষণিক মাঠ পর্যায়ে তদারকি করছেন বলে জানা গেছে। খর্নিয়া ইউনিয়ন টিপনা ফ্লাটের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নাহার বলেন, “টিপনা গ্রামসহ পুরো খর্নিয়া ইউনিয়নে এবার বিষমুক্ত ও গুণগত মানের শিম উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। পোকা দমনে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহারে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে।”

ডুমুরিয়া উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) আলি হাসান জানান, “শিমের রোগবালাই প্রতিরোধে কৃষকদের আগাম সচেতন করা হয়েছিল। রোগ আক্রমণ না থাকায় এবং সময়মতো সুষম সার ব্যবহারের ফলে ফলন প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।”

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সার্বিক মনিটরিং সম্পর্কে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন, “ডুমুরিয়া অঞ্চলটি সবজি উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের শিম চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ডুমুরিয়ার শিম এখন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।”

কৃষি অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ডুমুরিয়ার এই ফলনে সন্তোষ প্রকাশ করেছেন। জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, “খুলনা অঞ্চলে বাণিজ্যিক সবজি চাষে ডুমুরিয়া মডেল হিসেবে কাজ করছে। আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও সঠিক মূল্য প্রাপ্তিতে সব ধরনের সহযোগিতা প্রদান করছি। চলতি মৌসুমে শিম চাষীদের এই সাফল্য অন্যান্য কৃষকদেরও আধুনিক সবজি চাষে উদ্বুদ্ধ করবে।”

বর্তমানে ডুমুরিয়ার পাইকারি হাটগুলোতে প্রতিদিন ভোর থেকেই ব্যস্ততা বাড়ছে। ভালো দাম ও বাম্পার ফলন পাওয়ায় এলাকার শিম চাষীদের মুখে এখন হাসির ঝিলিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে

আপডেটের সময় : ০৯:১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬