মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক জাকির হেসোন ইমন প্রেরিত বিবৃতিতে এ দাবী জানানো হয়। এই ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের আটক রাখা গণমাধ্যমের কন্ঠরোধ এবং স্বাধীন সাংবাদিকতার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা। একটি রাজনৈতিক দলের অনুমোদিত সভার সংবাদ সংগ্রহে যাওয়ায় আটক করার ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন।
উল্লেখ্য, শনিবার রাজধানীর গুলিস্থানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিল। সেখান থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি দাবি জানিয়ে বলেন, তা নাহলে তার মুক্তির দাবিতে আন্দোলন করা ছাড়া বিকল্প পথ থাকবে না।
খবর বিজ্ঞপ্তি : 


















